আজ ২৫ জানুয়ারি রোববার বিশ্ব কুষ্ঠ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় “কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য,সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়া সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে সকাল ৯:৪০ ঘটিকায় সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল র্সাজন ডাঃ এস এম নূর-ই-শাদীদ, ডা. মোঃ ফারজানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, বগুড়া সদর এর নেতৃতে¦ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভা ডা. মোঃ খুরশীদ আলম, সিভিল সার্জন, বগুড়া’র সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন সভাকক্ষে শোভাযাত্রা পরবর্তী অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, ডা. মোঃ আজিজুল হাকিম বাপ্পা ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় ডাঃ এস. এম নূর-ই-শাদীদ-ডেপুটি সিভিল সার্জন স্বাগত বক্তব্য প্রদান করেন।
লেপ্রা বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান পলু দিবসের প্রতিপাদ্যর আলোকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তথ্যবহুল একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
ডা. মোঃ আফজাল হোসেন তরফদার-উপপরিচালক, টিমএসএস স্বাস্থ্য সেবা র্কমসুচি, ডা. তারেক মোঃ রেজা-সার্ভিলন্সে এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডা. আসমাউল হুসনা-মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া সদর, মোঃ সাইফুল ইসলাম, রোগী ও সাধারন সম্পাদক, এবং মোছা. তাছলিমা আক্তার, রোগী ও সভাপতি, বগুড়া জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধি উন্নয়ন ফেডারেশন প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করে কারন, লক্ষন ও অভিজ্ঞতা বিনিময় করেন।
সুশৃঙ্খল জীবন-যাপন এবং ধর্মীয় অনুশাসন, রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিকভাবে পদক্ষেপ গ্রহনের মাধ্যমে কুসংস্কার দুর করা সম্ভব বলে আলোচকবৃন্দ সভায় মতামত ব্যক্ত করেন।
জেলা তথ্য অফিস, নার্সিং ইনস্টিটিউট, পরিবার পরিকল্পনা প্রভৃতি প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা বিশেষ করে টিএমএসএস, লেপ্রা বাংলাদেশ, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল, ব্র্যাক, গ্রাম উন্নয়ন কর্ম(গাক), গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, ঢাকা আহছানিয়া মিশন, আরএইচস্টেপ, সূর্যের হাসি ক্লিনিক, মেরিস্টোপস ক্লিনিক, এফপিএবি, স্বপ্ন, পল্লী উন্নয়ন প্রকল্প, ডায়াবেটিক সমিতি, আইসিডিডিআর’বি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯-২৫ জানুয়ারি জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উৎযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কম বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া, কম ও অধিক বয়সে সন্তান না নেওয়া, অধিক সন্তান গ্রহন থেকে বিরত থাকা, স্বাস্থ্য সম্মত জীবন যাপন করা, একজন মাত্র জীবন সঙ্গীতে সীমাবদ্দ থাকা, ত্রিশ বছরের বেশি ও দাম্পত্য জীবন দশ বছরের অধিক হলে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার পরিক্ষা করার মাধ্যমে এধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব বলে আলোচকবৃন্দ মতামত প্রকাশ করেন।
প্রচারণার অংশ হিসাবে স্বাস্থ্যবার্তা সংবলিত উপকরণ উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।