২৬ বৈশাখ, ১৪৩৩

১০ মে, ২০২৬

দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বগুড়া’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বগুড়া’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে মোট ১১ টি কেন্দ্রে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো " দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বগুড়া" -এর বৃত্তি পরীক্ষা ২০২৫ । সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  সাড়ে ছয় হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় এই ছাত্র কল্যাণমূলক সংস্থার বৃত্তি পরীক্ষা। 

কেন্দ্রগুলো হলো- আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, মনসুর আলী ডিগ্রী কলেজ, মহাস্থান উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় , পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজ, মোকামতলা বালিকা উচ্চ  বিদ্যালয়, পীরগাছা উচ্চ বিদ্যালয়।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সংস্থার মহা-পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির, পরিচালক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আবু হোজায়ফা, সাবেক মহাপরিচালক -  নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হালিম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, সাজেদুর রহমান, রফিকুল ইসলাম আকন্দ, ওমর ফারুক, রোকনুজ্জামান, সাবেক পরিচালক: অধ্যক্ষ ইকবাল হোসেন, সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

পরিক্ষা সুন্দর ভাবে সম্পন্ন করতে কেন্দ্র গুলোর সার্বিক ব্যবস্থাপনা করেন সংস্থার পরীক্ষা নিয়ন্ত্রক মুজাহিদ মেকদাদ, অফিস সম্পাদক: তারেক হোসেন, রেজিস্ট্রার: মেহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ: রাসেল আহম্মেদ, সার্কুলেশন: কামরুজ্জামান অনেকে।