২৬ বৈশাখ, ১৪৩৩

১০ মে, ২০২৬

এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন
এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে স্থানান্তর শুরু হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিক্যালের পরিচালক আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা ঢাকা মেডিক্যালে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’

তিনি বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেয়ার ব্যবস্থা করছি।’