বগুড়া শহর থেকে এস এম তোফাজ্জল হোসেন নামের আনুমানিক ৭২ বছর বয়সী একজন বৃদ্ধ হারিয়ে গেছেন। তিনি শহরের চকফরিদ কলোনির মৃত মজিবর রহমানের ছেলে।
তার মেয়ে তামান্না খাতুন গতকাল শুক্রবার এবিষয়ে সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
তোফাজ্জল হোসেন শুক্রবার আনুমানিক সকাল পৌনে ৯টার দিকে চকফরিদ কলোনি এলাকা থেকে হারিয়ে যায় বলে তার মেয়ে ডায়েরীতে উল্লেখ করেছেন।
মাথায় সাদা-পাকা চুল এবং পরনে সাদা পাঞ্জাবী ও ট্রাউজার ছিল। কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে ০১৭৩১-৯৮৯২৮২ মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করেছেন তামান্না খাতুন।