২৬ বৈশাখ, ১৪৩৩

১০ মে, ২০২৬

ফিলিস্তিনবাসীদের উপর বর্বরোচিত হামলার  প্রতিবাদে বগুড়ায় শুব্বানের বিক্ষোভ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১:০৭ অপরাহ্ন
ফিলিস্তিনবাসীদের উপর বর্বরোচিত হামলার  প্রতিবাদে বগুড়ায় শুব্বানের বিক্ষোভ

 

ফিলিস্তিনবাসীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের বগুড়া জেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার দুপুর বারোটার দিকে বগুড়ার সাতমাথায় অবস্থান নিয়ে সমাবেশটি করে। এর আগে একটি মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি নাযীর আহমাদ সরকারের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল হাদীস আস সালাফিয়ার অধ্যক্ষ শাইখ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল হাদীস আস সালাফিয়ার উপাধ্যক্ষ শাইখ ইসমাইল হোসেন, মো. নুরুল ইসলাম, হাফিয আব্দুল খালেক, শাইখ ইমরান বিন ইদরীস, শাইখ হাফিজুর রহমান, শাইখ মাহবুবুর রহমান, মো. কামরুল ইসলাম প্রমুখ।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক গাঁজা বাসীদের উপর ইতিহাসের বর্বরোচিত হামলাকারীদের আন্তর্জাতিক আইনে শাস্তি প্রদান করতে হবে। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।