২৬ বৈশাখ, ১৪৩৩

১০ মে, ২০২৬

বগুড়ায় মাদক কারবারির পেট থেকে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার!

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন
বগুড়ায় মাদক কারবারির পেট থেকে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার!

বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবা বহন করার সময় আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

মূল আসামির পেট থেকে  ৩৪টি পোটলা থেকে ১৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 


শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার  আলম  জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের  সামাদের ছেলে।  তার পেটের ভেতরে ৩৪টি পোটলায় মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন। 

তার অপর দুইজন সহযোগী হলেন মোঃ আপেল (৩৫) ও তার স্ত্রী মোছাঃ স্মৃতি বেগম (৩০)। তারা দুজনেই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। 


জেলা ডিবি পুলিশের এসআই আবু জাফর  জানান, আলমের পেট থেকে ৩৪ টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় পোটলাগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।