ফিলিস্তিনে বর্বর ইসরাইলের দ্বারা সংগঠিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় ।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী মাওলানা আব্দুল মজিদ।এ সময় তিনি ফিলিস্তিনের মুসলিমদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
একই সাথে জাতিসংঘসহ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মোরশেদুর রহমান বাবুল, অধ্যাপক সিরাজুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর অফিস হইতে গাবতলী তিনমাথা মোড় হয়ে ১নং ও ২নং রেলগেট হয়ে গাবতলী কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতশত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে। মিছিল থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও আন্তর্জাতিকভাবে ইজরাইলের বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।